Nazrul Geeti “Kemone Rakhi Aakhi Bari Chapiya” by Oli Sen
The cultural richness of Bengal has been enriched by various legends. One such legend was Kazi Nazrul Islam, a poet, a musician, and a revolutionary. His impressively large collection of poetry and music includes various themes like religion, spiritualism, and humanity. His works, a collection of 4000 songs know as Nazrul Geeti has the ability to move us and inspire us for now and for the days to come. We share this song as a tribute to Nazrul on the occasion of his birth anniversary which was on 24th of May.
Song : Kamone Rakhi Akhi Bari Chapia
Composer : Kaji Nazrul Islam
Singer : Oli Sen
কেমনে রাখি আঁখিবারি চাপিয়া
কেমনে রাখি আঁখিবারি চাপিয়া
প্রাতে কোকিল কাঁদে, নিশীথে পাপিয়া
প্রাতে কোকিল কাঁদে, নিশীথে পাপিয়া
কেমনে রাখি আঁখিবারি চাপিয়া
এ ভরা ভাদরে আমার মরা নদী
উথলি উথলি উঠিছে নিরবধি
এ ভরা ভাদরে আমার মরা নদী
উথলি উথলি উঠিছে নিরবধি
আমার এ ভাঙা ঘাটে
আমার এ হৃদিতটে
চাপিতে গেলে ওঠে
দুকুল ছাপিয়া
কেমনে রাখি আঁখিবারি চাপিয়া
নিষেধ নাহি মানে আমার এ পোড়া আঁখি
জল লুকাব কত কাজল মাখি মাখি
নিষেধ নাহি মানে আমার এ পোড়া আঁখি
জল লুকাব কত কাজল মাখি মাখি
ছলনা করে হাসি
অমনি জলে ভাসি
ছলিতে গিয়া আসি
ভয়েতে কাঁপিয়া
কেমনে রাখি আঁখি, আঁখিবারি চাপিয়া
কেমনে রাখি আঁখিবারি চাপিয়া
কেমনে আঁখিবারি চাপিয়া
কেমনে রাখি আঁখিবারি চাপিয়া
